সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ৮৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ৮৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৮৩ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাগারচর গ্রামে পৃথক স্থানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা হবে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে জামাল (৩৬), জমির উদ্দিনের ছেলে শামছুল হক (৬৬), আবদুর রহমানের ছেলে তোতা মিয়া (৫০) ও আবদুল হকের স্ত্রী রিনা (৪২)।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ও আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় জামাল উদ্দিনের বাড়িতে তল্লাসী চালিয়ে ২৪ কেজি ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শামছুল হক শামছু ও তোতাকে গ্রেপ্তার করা হয়। পরে একই এলাকার আবদুল হকের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ৫৮কেজি ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় আবদুল হক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তার স্ত্রী রিনাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com