বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

কিশোরগঞ্জে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ক্যাম্প। 

আটকরা হলেন- জেলার নারায়ণগঞ্জ পৌরসভার ১৮ নম্বর তল্লারোড/গঞ্জেআলী শাহা রোড এলাকায় বসবাসকারী মো. নূর আলমের ছেলে মো. আকাশ (৩১) ও একই জেলার ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের পাচকাহনি এলাকার মৃত লালতাজের ছেলে মো. সাগর (৩৫)।

র‌্যাব জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের জাটাসিরা এলাকা থেকে আকাশ ও সাগরকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।

আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com