বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কুড়িয়ে পাওয়া টাকার মালিক খুঁজতে এলাকা জুড়ে যুবকের মাইকিং

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে
খুঁড়িয়ে পাওয়া টাকার মালিক খুঁজতে এলাকা জুড়ে যুবকের মাইকিং

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুড়িয়ে পাওয়া প্রায় অর্ধ লাখ টাকার মালিক খুঁজে পেতে এলাকা জুড়ে মাইকিং করছেন সুপেল আহমেদ নামের এক যুবক। কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে এমন মাইকিং এর পর প্রশংসায় ভাসছেন সেই যুবক।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে টাকার মালিক খুঁজতে কুলিয়ারচর শহর জুড়ে চলে এ মাইকিং। মাইকিংয়ের ব্যাপারটি সামাজিক যোগাযোগমাধ্যমে এলে শুরু হয় তুমুল আলোচনা। সুপেল আহমেদ কুলিয়ারচর পৌর এলাকার চারারবন মহল্লার হানিফ আহমেদ ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।

জানা গেছে, শুক্রবার রাত (৯ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ১০ ঘটিকায় কুলিয়ারচর সদর বাজারে, তার সামির ফ্যাশন হাউসের সামনে মূল রাস্তা থেকে টাকাগুলো কুড়িয়ে পান তিনি। পরে সেই টাকার মালিক খুঁজতে ফেসবুকে পোস্ট দেন। কিন্তু তাতেও মালিকের সন্ধান না পাওয়ায় শনিবার (১০ সেপ্টেম্বর) টাকার প্রকৃত মালিকের সন্ধানে মাইকিং করেন তিনি । আর এই মাইকিং এর পর থেকেই শহর জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সুপেল।

কুলিয়ারচর সদর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এ ব্যাপারে বলেন, টাকা হারিয়েছে জানিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো জিডি করেনি। তবে টাকার মালিক খোঁজার মাইকিংটি শুনেছি। টাকা কুড়িয়ে পেয়ে, প্রকৃত মালিকের কাছে টাকা ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগটি প্রশংসনীয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com