বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

তাড়াইলে কালোবাজারে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
তাড়াইলে কালোবাজারে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা 
কিশোরগঞ্জের তাড়াইলে কালোবাজারে সার বিক্রির অভিযোগে সদর বাজারের ব্যাবসায়ী মেসার্স রমজান ট্রেডার্স এর সত্বাধিকারি আলমগীর হোসেনকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, অভিযোগের সত্যতা পাওয়ায় সোমবার (১২সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোনীতা দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যাবস্থাপনা আইন ২০০৬ আইনে অভিযুক্তের বিরুদ্ধে উক্ত জরিমানা আদায় করেন। 
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, গেলো রবিবার (১১সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের পূর্ব-সাচাইল লিটন মহাজনের বাড়ি সংলগ্ন তাড়াইল-কেন্দুয়া সড়কে একটি ট্রলিতে ১২বস্তা সারসহ ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের রাজী বাজারের একজনকে আটক করে স্থানীয় জনগন। ওই ব্যাক্তি জানান, তিনি সদর বাজারের রমজান ভূঁইয়ার নিকট থেকে সার কিনে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। ওই ব্যাক্তির তথ্য অনুযায়ী সারসহ সদর বাজারের মেসার্স রমজান ট্রেডার্সে সত্যতা যাচাই করতে  গেলে ওই ডিলারের সত্বাধিকারি আলমগীর হোসেন জানান, তিনি সার বিক্রি করেন নি। এসময় মেসার্স রমজান ট্রেডার্সের রমজান ভূঁইয়া নিজ দোকানেই ছিলেন।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন আরও বলেন, এক এলাকার সার অন্য এলাকায় বিক্রি করার আইন নাই। তাই উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের নির্দেশে ইটনা উপজেলার রাজী বাজারের ক্রেতার নাম-ঠিকানা রেখে ১২বস্তা সার আমাদের হেফাজতে রাখা হয়েছে। 
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোনীতা দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেসার্স রমজান ট্রেডার্স তাঁদের দোষ স্বীকার করায় ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১২বস্তা সার স্থানীয় কৃষকদের মাঝে আমাদের মাধ্যমে বিক্রি করে বিক্রয়কৃত টাকা ইটনা উপজেলার রাজী বাজারের ব্যাক্তিকে প্রদান করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com