রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে দূর্গা প্রতিমা শিল্পীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
নিকলীতে দূর্গা প্রতিমা শিল্পীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন

নিকলী সদর ইউনিয়নের বর্ম্মণ পাড়া স্বর্গীয় অবিনাশ চন্দ্র সাহার বাড়ির মন্দিরে দুই সহযোগী শিল্পীকে নিয়ে কাজ করছেন নিকলীর দিলীপ বর্ম্মণ (৪৭)।

দুর্গা প্রতিমার পাশেই অন্য প্রতিমা গুলোতে মাটির কাজ করছেন তার দুই সহযোগী। এবার উপজেলার তিন টি মন্ডপের প্রতিমা তৈরি করছেন দিলীপ বর্ম্মণ। ইতিমধ্যে প্রতিমা মাটির কাজ শেষ করেছেন। কেবল বাকি আছে রঙের কাজ । ১ অক্টোবর শনিবার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে দুর্গাপূজা। প্রতিমাশিল্পীরা তাই নির্ঘুম রাত কাটাছেন। দিন যত ঘনিয়ে আসছে পুজা মন্ডপের কমিটি লোকজন ব্যস্ত হয়ে পড়ছেন মন্ডপ সাজাতে।

এবার নিকলী উপজেলায় ২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। নিকলী সদর ইউনিয়নে তের টি, দামপাড়া ইউনিয়নে চারটি ও গুরুই ইউনিয়নে চারটি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিপুল দেবনাথ। নিকলী উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি দিলীপ কুমার সাহা ও সাধারণ সম্পাদক কার্তিক সূত্রধর বলেন, ৫ অক্টোবর নিকলী পুরাতন বাজার সোয়াইজনি নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এ সময় প্রতি বছরের মতো এবার ও হাজার হাজার মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।

এদিকে পূজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, ২১ টি পূজা মন্ডপের মধ্যে গুরুই চারটি ও দামপাড়া চারটি মোট আটটি পূজা মন্ডপই ঝুকিপূর্ণ সে কারণে আসন্ন দুর্গা পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সে জন্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com