অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। অভিযানে ১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
উক্ত অভিযানে ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ পাওয়া যাওয়া, সেবার মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উছলাপাড়ায় অবস্থিত ইউনি এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন ।