বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

জমি লিখে না দেয়ায় বাবাকে শ্বাসরোধে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
জমি লিখে না দেয়ায় বাবাকে শ্বাসরোধে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমি লিখে না দেয়ায় বাবাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে নাটোর দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন। নাটোর কোর্ট ইন্সপেক্টর নজমূল হক এ তথ্য জানান। দণ্ডপ্রাপ্ত মোরশেদুল ইসলাম (৩৯) উপজেলার ভট্টপাড়া গ্রামের আফছার আলী মন্ডলের ছেলে।

জমিজমা লিখে না দেয়ায় শ্বাসরোধে বাবাকে হত্যার অভিযোগে আসামির বোন আর্নিকা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ১১ আগস্ট মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বাদী আর্নিকা বেগম ২০১৮ সালের ১১ আগস্ট নলডাঙ্গা থানায় ওই মামলা দায়ের করেন। তার ভাই মোরশেদুল দীর্ঘদিন ধরে বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিজের নামে লিখে দিতে বাবাকে চাপ ও ভয়ভীতি ছাড়াও মারধর করতো। এ নিয়ে স্থানীয় সালিশ বৈঠক হলেও এর কোনো কর্ণপাত করেননি মোরশেদুল। ২০১৮ সালের ১০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বাবার শয়ন কক্ষে গিয়ে জমি লিখে দেয়ার জন্য চাপ দেন মোরশেদুল। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে বাবাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। ঘটনায় মামলা হলে পরদিন ১১ আগস্ট আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামিল উদ্দিন। শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com