চারদিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে নওগাঁয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারিরা।
বৃহস্পতিবার দুপুরে জেলার ১১ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।
এসময় নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো.মাহবুবুর রহমান, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, মহাদেবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুলতান হোসেন, রানীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মেহেদী হাসান, পত্নীতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু শোয়েব খান, পোরশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. দোস্তদার হোসেন সাগর, সাপাহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোছা. খাদিজা আকতারসহ ১১ উপজেলা পিাআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পাঁচ দফা দাবিতে উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দ্বায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।