বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় সভা কক্ষে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্র্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, বিশ্ববিদ্যালয়ের কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, আইন অনুষদের ডীন প্রফেসর রফিকুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদেরকে মানবিক মানুষ হিসেবে নিজেদের তৈরি করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহাকারি অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মনিশ সরকার, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মনজুরুল ইসলাম, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি এ.কে নাছিম খান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর আন থেকে তিলাওয়াত করেন আইন বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী ইমরান হোসেন, গীতা পঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী প্রমিত রায়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ইংরেজী বিভাগের ৮ম সেমিস্টারের তাসনুভা তানজুম তানহা, ব্যবসায় প্রশাসন বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী উম্মে ফারাহ সিমিয়া।

এছাড়া অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী নিয়াজ মাগধুম জিসান ও ৩য় সেমিস্টারের শিক্ষার্থী উম্মে ফারাহ সিমিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com