জানা যায়, গত বছরের ৪ মার্চ রাতে এক রিক্সাচালককে পেটানোর দায়ে মানিক মিয়া কে জুড়ী বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে জামিনে বের হয়ে সে দুবাই পালিয়ে যান। দীর্ঘদিন মামলা চলার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতের এমন আদেশে খুশি নির্মম নির্যাতনের শিকার রিক্সা চালকের পরিবার। তারা চায় দ্রুত সন্ত্রাসী মানিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে আদালত। মানিক উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের আলফাজ আলীর ছেলে।
ওই দিন সফিককে মারধর করার পাশাপাশি তার মা ও স্ত্রীর ওপর হামলা করে দুটি মোবাইল ফোন নিয়ে যায় তারা। পরে এ ঘটনায় রিক্সাচালক সফিক গতবছরের ৪ মার্চ জুড়ী থানায় তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামী মানিককে গ্রেফতার করে।
মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের এপিপি এডভোকেট বাসুদেব ভট্টাচার্য মানিকের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু দিন আগে এ মামলার দুই জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। রবিবার (১৮ সেপ্টেম্বর) আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। আগামী কিছুদিনের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করে রায় প্রদান করবে আদালত। আমরা আশা করি মামলার প্রধান আসামি মানিক মিয়া সহ সকল আসামীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন এ বিজ্ঞ আদালত।