বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কমলগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন সেলিনা আক্তার

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
কমলগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষিক নির্বাচিত হলেন সেলিনা আক্তার
জাতীয় প্রাথমিক শিক্ষা  পদক-২০২২ প্রতিযোগিতায় উপজেলা পর্যায় কমলগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (মহিলা)  ক্যাটাগরীতে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা আক্তার।
শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত উপজেলা পর্যায়ে বাছাই কমিটি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা আক্তারকে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষিক ঘোষণা করে।
সেলিনা আক্তার শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ সালের নভেম্বর মাসে সহকারি শিক্ষক পদে যোগদান করেন। তিনি কমলগঞ্জ উপজেলার বালিগাঁও নিবাসী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী সাহেবের একমাত্র মেয়ে। তার স্বামী এ. কে.এম. শাহাবউদ্দিন (প্রদর্শক-ICT) পদে বিএএফ শাহিন কলেজ শমশেরনগর এ কলেজ শাখায় নিযুক্ত আছেন।
সেলিনা আক্তার নিয়মিত শিক্ষক বাতায়নে প্রায় ৩০টিরও বেশি কনন্টেন্ট ও ভিডিও তৈরি করে শিক্ষক বাতায়নে মাধ্যমে আপলোড করেছেন। যার দ্বারা অনেক শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। তিনি করোনা কালীন সময়ে ঝড়ে পড়া ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে নিয়মিত পড়ালেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দিতেন। তিনি স্কুলে শ্রেণি পাঠদানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডি কনটেন্ট ব্যবহার করে ক্লাস করান। পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য শ্রেণি পাঠদানের বাহিরে বিশেষ ক্লাস নিয়ে থাকেন।বৃত্তির শিক্ষার্থীদের আলাদা ভাবে ক্লাস করান। সাপ্তাহিক  পাঠ মূল্যায়ন পরীক্ষা নিয়মিত নিয়ে থাকেন। শিক্ষাদানের  পাশাপাশি  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার এই সফলতা প্রাপ্তিতে অগণিত শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানায়।
আলাপকালে শ্রেষ্ঠ শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, পরিশ্রম কোনো দিনই বৃথা যায় না। উপজেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিক মনোনীত করায় জেলা ও উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। জেলা পর্যায়েও যেন সফলতা অর্জন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন।
এদিকে আলাপকালে শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম বলেন, “৭শত ছাত্র-ছাত্রী আমার এ স্কুলে। ১২ জন শিক্ষক দ্ধারা পরিচালিত আমার এ স্কুল। কমলগঞ্জ উপজেলার মধ্যে আমার স্কুলে সর্বচ্চ ছাত্র-ছাত্রী আমার স্কুলে। এ স্কুলের সহকারি শিক্ষিক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন এটা আমার স্কুলের জন্য গর্বের বিষয়।
তিনি বলেন, “সেলিনা সকাল সাড়ে ৮টায় স্কুলে উপস্থিত হয়ে ৯টায় ক্লাস শুরুর আগে নিয়মিত ভাবে ছাত্র-ছাত্রীদের শপথ পাঠ করান। নিজের পরিবারের মতো স্কুলটাকে সাজিয়ে রাখেন। নিজের বাসা বাড়ির মতো স্কুলটা পরিষ্কার পরিছন্ন করে রাখেন। এমন শিক্ষক শ্রেষ্ঠ মনোনীত হয়েছে সেটা নিশ্চই আমাদের জন্য ভালো। আমরা দোয়া করি তিনি জেলা পর্যায়েও যেন সফলতা অর্জন করে আসতে পারেন।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com