রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে (২০ সেপ্টেম্বর) পাকুন্দিয়া থানার আয়োজনে থানা হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, পাকুন্দিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, ফায়ার সার্ভিস স্ট্রেশনের ভারপ্রাপ্ত ষ্ট্রেশন মাস্টার মজিবুর রহমানসহ ১৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূর্জা। এই পূজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, পূজা চলাকালে আয়োজন ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় মাঠে থাকবে। এছাড়াও প্রতি মন্ডপে পূজা চলাকালে আনসার সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, দূর্গাপূজা উদযাপনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা ও মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনে সকলকে অনুরোধ জানান।

এবার পাকুন্দিয়া উপজেলায় ১৫টি মন্দির ও মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com