বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে
নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে খুর্শিদ মহল সেতু সংলগ্ন পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরশাঁকচূড়া গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াসিন (৭), একই গ্রামের রাহাত মিয়ার ছেলে সিফাত (১৩) এবং  হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের শামীম (৩২)। এদের মধ্যে সিফাত ও ইয়াসিন সম্পর্কে চাচা ভাতিজা এবং নিহত শামীমের ২৫ সেপ্টেম্বর চাকুরীর জন্য ওমান যাওয়ার জন্য দেশ ছাড়ার কথা ছিলো।
জানা যায়, গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম তীরবর্তী ব্রহ্মপুত্র নদে লাখো মানুষের উপস্থিতিতে নৌকাবাইচ প্রতিযোগিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঐ। ছোট নৌকায় উঠে নৌকাবাইচ উপভোগ করার সময় বাইচের একটি নৌকার সাথে ধাক্কা লাগায় নৌকাটি ডুবে এ তিনজন নিখোঁজ হয়।
নৌকাডুবিতে এ তিনজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল  সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাউকে উদ্ধার সম্ভব হয়নি। পরে বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com