সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে পোনা মাছ অবমুক্ত করলেন ইউএনও লুবনা শারমিন  

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
তাড়াইলে পোনা মাছ অবমুক্ত করলেন ইউএনও লুবনা শারমিন  
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন বিল ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন।
২১ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় উপজেলার ধলা ইউনিয়নের বোয়ালিয়া বিলে পোনা মাছ অবমুক্ত করণ কালে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল, উপজেলা ভূমি কর্মকর্তা মনোনিতা দাস, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন বলেন, যেখানে নিরাপদ পানি আছে সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ ছাড়ার নির্দেশনা দিয়েছেন, আমরা ভাতে মাছে বাঙ্গালী। দামিহা ইউনিয়নের বারুক বিল, উপজেলা পরিষদ পুুুুকুর, তাড়াইল থানা পুকুর ও তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ পুকুরে ৯শ’ ৪১ দশমিক ২কেজি মাছের পোনা অবমুক্ত করন করা হবে আজ। এই মাছ বড় হলে এলাকার মানুষেরা খেতে পারবেন। কিন্তু যে পর্যন্ত মাছ বড় না হচ্ছে সে পর্যন্ত এই মাছ কেউ ধরবেন না। পোনা মাছের মধ্যে ছিল, রুই, কাতলা, মৃগেল, কালবাউশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com