বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

শাহজাদপুরে কোরআন শিক্ষা দিতে গিয়ে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটক মসজিদের ইমাম 

শাহাদত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে
শাহজাদপুরে কোরআন শিক্ষা দিতে গিয়ে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটক মসজিদের ইমাম 
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার  নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা গ্রামে আনছার আলীর বাড়িতে হাফেজ আব্দুল হান্নান নামে এক মসজিদের ইমাম জামাল হোসেনের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছে। গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে মোঃ আনছার আলীর মেয়ে আনিজা খাতুনের সাথে নারায়নদহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নানকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ঘর থেকে বের করে গাছের সাথে বেধে রেখে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মারধর করে এবং মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে গ্রামের ভিতর ঘুরানো হয়।
এলাকাবাসী জানান, জুগ্নীদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে, নারায়ণদহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নান কুরআন শিক্ষা দেওয়ার জন্য প্বার্শবর্তী গ্রামের আনছার আলীর বাড়িতে আসাযাওয়া করতো। সেই সুযোগে আনছার আলীর মেয়ে আনিজা খাতুনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। আনিজার স্বামী জামাল হোসেন ঢাকার একটি গরুর ফার্মে কাজ করার সুযোগে মাঝে মাঝেই হাফেজ আব্দুল হান্নান সহবাসে লিপ্ত হতো। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে আনিজার সাথে অসামাজিক কাজে লিপ্ত হলে প্রতিবেশিরা টের পেয়ে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সাথে বেধে রাখে। পরে স্থানীয়রা আনিজা খাতুন ও হাফেজ আব্দুল হান্নানের মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে গ্রামের মধ্যে ঘুরিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হেলাল জানান, এলাকাবাসী মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নান ও আনিজা খাতুনকে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সাথে বেধে রেখে মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে এলাকার রাস্তা দিয়ে ঘুরায়। পরে পুলিশ গিয়ে মসজিদের ইমাম, আনিজা খাতুনসহ মোট চারজনকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন)  আব্দুল মজিদ জানান, মসজিদের ইমাম ও গৃহবধূকে চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com