শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নিকলীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
নিকলীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের আবু বাক্কার মাষ্টারে একটি পুকুর থেকে মোঃ মাহিম মিয়া (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সরকারি আধুনিক হাসপাতালে পাঠায়।

নিহত মোঃ মাহিম মিয়া নিকলী উপজেলার উত্তর জাল্লাবাদ গ্রামের সওদাগর মিয়ার ছেলে।

জারুইতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন বলেন, মাহিম একই গ্রামের আবু বাক্কার মাষ্টারের ফিসারীতে শ্রমিকের কাজ করতেন। গতকাল রবিবার বিকেলে বাজার থেকে বিড়ি আনার কথা বলে গেলে আর ফিরে আসেনি। সোমবার সকালে এলাকাবাসী ফিসারীর পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনসুর আলী আরিফ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠায়। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে নিকলী থানায় একটি ইউ ডি মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com