শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

নিকলীতে পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
নিকলীতে পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষে নিকলী উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিকলী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিকলী থানা পুলিশের আয়োজনে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় নিকলী থানা প্রাঙ্গণে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিকলী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপুল দেবনাথ, নবীনপুর পুজা মন্ডপের সভাপতি সুকুমার দাস, নিকলী দয়াল কুঠি পুজা মন্ডপের সভাপতি সাবেক প্রধান শিক্ষক সনজীব কুমার সাহা, দামপাড়া পুজা মন্ডপের সভাপতি রতন সুত্রধর, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলার ২১টি পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকগণ ও সাংবাদিকবৃন্দ।

সভায় পূজা মন্ডপের আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ আলোচনা করা হয়। বক্তারা প্রতিটিতে পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন সহ সরকারি নির্দেশনা অনুযায়ী পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com