মৌলভীবাজারের কমলগঞ্জে ২২ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস,খাতা,কলম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) দুপুর ২টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী আমেরিকান প্রবাসী হাজী মো.মুজিবুর রহমান সামছু এর থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুমিনুলের সঞ্চালনায় ও কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজউদ্দীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,জেলা পরিষদের সাবেক সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে অধ্যক্ষ মো.হেলাল উদ্দিন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, জাহিদুর রহমান রাজু, আহমেদুজ্জান আলম, সালাহ্উদ্দিন শুভ, জাহেদ ইসলাম প্রমুখ।