শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

কিশোরগঞ্জে সনাকের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সনাকের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে কিশোরগঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগ বিষয়ক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ওরিয়েন্টশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সনাক সভাপতি ম.ম. জুয়েল এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ সভাপতি আতিয়া রহমান।

ওরিয়েন্টশন অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য, তথ্য অধিকার আইন, তথ্য অধিকার আইনের গুরুত্ব, প্রয়োগ কৌশল এবং তথ্য প্রাপ্তির আবেদন পূরণের কৌশল বিষয়ে ধারণা প্রদান করা হয়।

ওরিয়েন্টশন অনুষ্ঠানে সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. নাসির উদ্দিন ফারুকী বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রনয়ণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথ সুগম করেছে। জনসাধারণের দায়িত্ব আইনটি সম্পর্কে জানা এবং প্রয়োজন ক্ষেত্রে তা প্রয়োগ করা। তিনি শিক্ষার্থীদের আইনটি সম্পর্কে ভালভাবে জানার জন্য আহ্বান জানান।

সনাক সদস্য সাইফুল হক মোল্লা দুলু বলেন, বাংলাদেশে যতগুলো আইন রয়েছে একমাত্র তথ্য অধিকার আইনটিই জনগণ প্রয়োগ করার ক্ষমতা রাখে। জনগণ বিশেষত যুবসমাজ আইনটি সম্পর্কে ধারণা লাভ ও প্রয়োগে সচেতন হলে তথ্যের অভিগম্যতা বৃদ্ধি পাবে এবং সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে দুর্নীতি ও হয়রানী হ্রাস পাবে।

এসময় আরও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ মডেল কলেজের পরিচালক ফারহাজ উদ্দিন মহসিন, মোস্তাফিজুর রহমান রাজীব, অধ্যক্ষ মাহফুজ আরা পলক, সনাক সদস্য এ্যাড. মায়া ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল গনি, ফিরোজ উদ্দিন ভূইয়া এবং সাংবাদিক আলম সারোয়ার টিটু।

বক্তারা আরও বলেন তথ্য অধিকার আইন সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা ও প্রয়োগে অধিকতর সম্পৃক্ত করতে পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com