বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কুলিয়ারচরে বাস বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে বাস বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ছোট ছয়সূতী ঈদগাহ এলাকায় বাস বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে, বিভাটেক চালকসহ নিহত তিন ও একজন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন ১) বিভাটেক চালক মতিয়ার রহমান (৬০) সে পার্শ্ববর্তী ভৈরব উপজেলার চান্দের চর গ্রামের দিদার বক্সের ছেলে, ২) আল ইসলাম (৬৫) সে কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়নের পূর্ব লালপুরের আমির চান হাজীর ছেলে, ৩) নিহত অপর একজনে পরিচিত জানা যায়নি এবং গুরুতর আহত আকরাম হোসেন (২৪) ছয়সূতী পূর্ব লালপুর গ্রামের মনজু মিয়া ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক তিনটার দিকে কিশোরগঞ্জ-ব ১১-০০৬৮ নাম্বারের মরিচখালী পরিবহন নামের একটি বাস ছয়সূতী বাসস্ট্যান্ডের কাছাকাছি ছোট ছয়সূতী ঈদগাহ এলাকায় একটি বিভাটেককে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই দুই জন নিহত হয় এবং হসপিটালে নেওয়া পথে আরও একজনের মৃত্যু হয়। অপর একজন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে আধাঘন্টা যানচলাচল বন্ধ থাকার পর কুলিয়ারচর থানা পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের সুরতাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। নিহত দুই জন ও আহত একজনের পরিচয় পাওয়া গেলেও, নিহত আরেক জনের এখনও পরিচয় সনাক্ত করা যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com