সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আ. আলীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
২৮ (সেপ্টেম্বর) বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর,সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, চরফরাদী ইউপি চেয়ারম্যান আ. মান্নান, পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জন্মদিনের কেক কাটা হয়।