বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচর বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে
কুলিয়ারচর বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
‘জলাতঙ্কে: মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আদনান আখতারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজহার উল আলম, কুলিয়ারচর থানার ওসি তদন্ত লুৎফর রহমান, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলিম রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও স্টাফবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, জলাতঙ্ক একটি মরণব্যাধি, যা প্রাণি থেকে মানুষে ও প্রাণিতে সংক্রমিত হতে পারে। কুকুর, বিড়াল, বানর, বেজী ও শিয়ালের কামড় বা আঁচড়ে এ রোগ সংক্রমিত হয়।
বর্তমানে বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ এ রোগে মারা যায়। বিখ্যাত ফরাসি অণুজীববিদ লুই পাস্তুর ১৮৮৫ সালে সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন জলাতঙ্কের টিকা, যার মাধ্যমে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব।
আলোচনা শেষে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি র‌্যালি বের হয়। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com