বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কমলগঞ্জে মারা যাচ্ছে অবমুক্ত মাছের পোনা

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
কমলগঞ্জে মারা যাচ্ছে অবমুক্ত মাছের পোনা

মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি মাছের পোনা বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করার পর বেশিরভাগ পোনা মারা যাওয়ার অভিযোগ উঠেছে। পোনার আকার বড় ও নিম্ন মানের হওয়ায় মারা যাচ্ছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, মাছের পোনা অবমুক্ত করার পর দিনেই বেশিরভাগ পোনা মারা যায়। এরপর থেকে প্রতিদিনই বিভিন্ন জলাশয়ে মাছের পোনা মরে ভেসে উঠতে থাকে। এসব মাছ পচে দুর্গন্ধ ছড়ার পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে বলে তারা জানান।

উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার ১৪ টি জলাশয়ে ১ লাখ টাকার ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অতিরিক্ত গরম ও পোনার আকার বড় হওয়ার কারণে কিছু মাছ মারা যাচ্ছে।

সরেজমিনে উপজেলার শহীদনগর বাজার মসজিদে দিঘি ও কয়েকটি জলাশয় ঘুরে দেখা যায়, পোনা অবমুক্তর পর থেকে বেশিরভাগ ছোট বড় পোনা মরে ভেসে উঠেছে। এসব পোনা মারা যাওয়া জলাশয় এলাকায় দূর্গন্ধ ছড়াচ্ছে।

উপজেলার পতনঊষার ইউনিয়নের সমজু মিয়া বলেন, মৎস্য অধিদপ্তর যে পোনা মাছ দিয়েছেন তা ওজন ও নিম্নমানের থাকায় বেশিরভাগ পোনা মরে যায়। শহীদনগর বাজার মসজিদের দিঘিতে ২০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছিল এর সবকয়টি মারা গেছে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান সিদ্দিকী বলেন, ‘পোনার আকার বড় ও অতিরিক্ত গরম থাকার কারণে কিছু পোনা মারা যাচ্ছে। যে সব জলসয়ে মাছের পোনা মারা গেছে এগুলোতে আবার অবমুক্ত করা হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com