রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাহাড়ের তিন ফুটবল কন্যা ও সহকারি কোচকে পুনাকের সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে
পাহাড়ের তিন ফুটবল কন্যা ও সহকারি কোচকে পুনাকের সংবর্ধনা

বাংলাদেশ নারী ফুটবল দলের চ্যাম্পিয়নশীপ ২০২২ এর চ্যাম্পিয়ন পাহাড়ের ফুটবল কণ্যা আনাই মগিনী,আনুচিং মগিনী, মনিকা চাকমা ও নারী ফুটবল দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সাফজয়ী এ নারী ফুটবলার ও সহকারী কোচকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর ২০২২ইং) বিকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রীল শেডে পৌঁছালে ফুলেল শুভেচ্ছায় বরণ করে পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহেনা ফেরদৌসী পুনাকের নেতৃবৃন্দরা।

এ সময় খাগড়াছড়ি জেলাবাসীর পাশাপাশি পুলিশ প্রশাসনের ভালবাসায় সিক্ত হয় এ পাহাড়ের গর্বিত কণ্যারা। খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী রেহানা ফেরদৌসী এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো.নাইমুল হক পিপিএম।

এতে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কে এম এইচ এরশাদ,খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিকুর রহমানসহ জেলা পুনাক ও পুলিশের কর্মকর্তারা এতে অংশ নেন।

পরে পুনাক পাহাড়ের তিন নারী কৃতি ফুটবল কণ্যা ও সহকারী কোচকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলেদেন প্রধান অতিথি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম ও পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী। এ সময় পুনাক ও পুলিশ কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশ নেন ফুটবল কণ্যারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com