সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন
“গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা” এই স্লোগানকে সামনে রেখে তাড়াইল উপজেলা প্রেস ক্লাবে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তাড়াইল উপজেলা প্রেস ক্লাবে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এ সময় সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন ওয়াসিম আকন্দ সোহাগ এর নাম আহবায়ক পদে প্রস্তাব করেন। উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে উক্ত প্রস্তাবটি অনুমোদিত হয়। তিন সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিতে আহবায়ক ওয়াসিম আকন্দ সোহাগ (দৈনিক বাংলা সময়), সদস্য সচিব জোবায়ের হোসেন খান (যায়যায়দিন) ও সদস্য মিশুক ভৌমিক (দৈনিক বাংলা) কে চূড়ান্ত করা হয়েছে। এ সময় নব গঠিত আহবায়ক কমিটির কাছে সদ্য বিদায়ী কমিটি দায়িত্বভার হস্তান্তর করেন। 
সদ্য সাবেক সভাপতি মুকুট রঞ্জন দাস জানান, আমাদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষে এবং সাংগঠনিক কার্যক্রমে আরো গতিশীল করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
আহবায়ক ওয়াসিম আকন্দ সোহাগ জানান, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা শতভাগ পালনের চেষ্টা করব। আশা করি নির্ধারিত সময়ের পূর্বেই নতুন কমিটির নিকট দায়িত্বভার বুঝিয়ে দিতে পারব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com