শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

কিশোরগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে এমপি লিপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে এমপি লিপি

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কিশোরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সাংসদ ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে নেতাকর্মীদের নিয়ে শ্রী শ্রী কালিবাড়ী মন্দির পরিদর্শনে গিয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর শহরের ঈশাখা রোডে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, বত্রিশ বিন্নগাঁও এ হরিজন পল্লী শ্রী শ্রী পূজামন্ডপ এ সার্বিক খোঁজ-খবর ও শুভেচ্ছা বিনিময় করেন। 

এর আগে সন্ধ্যা ৭টার দিকে তিঁনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের কেক কাটেন। এসময় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ আফজল ও যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, যত দিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। করোনা মহামারি ও বিশ্ব মন্দা কাটিয়েও আমাদের প্রধানমন্ত্রী দেশকে স্থিতিশীল রেখেছেন নিজের প্রজ্ঞা ও মেধা দিয়ে। যেখানে বিশ্বের বড় বড় নেতারাও সেটি পারেন নি।

এছাড়াও রাতে আরও বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনে যান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com