শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

কিশোরগঞ্জে মেডিকেল হাসপাতালে দুপক্ষের সংঘর্ষ, ৮ রাউন্ড ফাঁকা গুলি, আহত ৭

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মেডিকেল হাসপাতালে দুপক্ষের সংঘর্ষ, ৮ রাউন্ড ফাঁকা গুলি, আহত ৭

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে পরিচ্ছন্নকর্মী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে হাসপাতালে কর্মরত পরিচ্ছন্ন কর্মীর একটি মোবাইল ফোন হারানো যায়। তখন হাসপাতালের মূল ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয় এবং আনসার সদস্যরা ঐ পরিচ্ছন্নতা কর্মীকে তাদের ক্যাম্পে ধরে নিয়ে যায় এবং প্রায় ৩০ মিনিট আটকে রাখে। এই খবরে হরিজন সম্প্রদায়ের লোকজন হাসপাতালে ছুটে এসে আনসার সদস্যদের ক্যাম্পে তাকে মুক্ত করতে গেলে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধ ঘন্টা সংঘর্ষ চললে অস্রাগারের নিরাপত্তার স্বার্থে আট রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আনসার সদস্যরা।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মোঃ হাবিবুর রহমান জানান, মোবাইল ফোন হারানো নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ বিষয়ে আনসার ও হরিজন সম্প্রদায়ের সদস্যদের নিয়ে আলোচনা করা হবে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আনসার সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com