সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন ছাত্রলীগ নেতা আরমিন

মো: মঞ্জুরুল হক, পাকুন্দিয়া প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। কমিটিতে মো: আরমিনকে রাখা হয়েছে ১নং সহ-সভাপতি পদে।

বুধবার (৫ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত প্যাডে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করে।

জানা যায়, সেই কমিটিতে ছাত্রলীগ নেতা মো. আরমিন সভাপতি পদ না পাওয়ায় তিনি এমন কান্ড ঘটান। পর দিন তিনি সেই ঘটনার ভিডিও ফেইসবুকে পোষ্ট করেন এবং রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটি মামলার আসামি, গত এক বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম। ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই। ’

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় পাকুন্দিয়া উপজেলাসহ জেলার সর্বত্র এনিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। পাশাপাশি ঘোষিত হওয়া পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে কাদা ছোড়াছুড়ি চলছে। এছাড়া পদ বঞ্চিত একটি অংশ কমিটি বাতিল চেয়ে পাকুন্দিয়া বাজারে বৃষ্টির মাঝেও বিক্ষোভ মিছিল করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com