কিশোরগঞ্জে নতুন শিক্ষাক্রম ২০২৩ এর আলোকে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।
বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আফাজুর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পপি লাইব্রেরীর স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা আবদুল মজিদ কলেজের অধ্যাপক আলহাজ্ব অধ্যক্ষ আবদুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আত্তার।
পপি লাইব্রেরীর ডি.জি.এম ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ প্রায় ৬০০ জন শিক্ষক অংশগ্রহণ করে।