শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে শ্বশুর বাড়ি থেকে জামায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
নিকলীতে শ্বশুর বাড়ি থেকে জামায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্বশুর বাড়ির বসতঘর থেকে জামাই মোঃ শরীফ (২৬) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ অক্টোবর) কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে।

মৃত মোঃ শরীফ করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গাঙ্গপাড় গ্রামের মোঃ মতি মিয়ার ছেলে ।

এলাকাবাসী সুত্রে জানা যায়, শরীফ মিয়া কাশিপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার এর সাথে চার বছর পূর্বে বিবাহে হয়েছে। তাদের সাংসারিক জীবনে এক ছেলে সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার শরীফ মিয়া তার স্ত্রীর বড় ভাই মোঃ তাকবীর এর বিয়ের দাওয়াত খেতে সপরিবারে শ্বশুরবাড়ি কাশিপুর গ্রামে এসেছিলেন।

সর্বশেষ গত রবিবার রাতে স্ত্রী সন্তান নিয়ে বসতঘরে ঘুমাতে যান শরীফ মিয়া। রাতের কোন এক সময় শরীফ মিয়া প্যান্টে ব্যবহৃত বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যা করেন। সোমবার ভোর বেলায় ঘুম থেকে উঠে স্ত্রী সুবর্ণা আক্তার তার স্বামীকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার করলে, পরিবারের লোকজন এসে জামাই শরিফের ঝুলন্ত লাশ দেখে সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলীকে জানান। সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলীকে বলেন, আমি বিষয়টি নিকলী থানার ওসি কে জানায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তে রির্পোট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যপারে নিকলী থানায় সোমবার বিকেলে একটি ইউডি মামলা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com