দুর্যোগে আগাম সতর্ক বার্তা, সবার জন্য কার্যব্যবস্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস ২০২২ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামছুন নাহার আপেল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আলী মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্ট্রেশন মাস্টার মো. মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে উপজেলা চত্ত্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তারা অগ্নিকান্ড বিষয়ক মহাড়া প্রদর্শন করে।