মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুবিধাভোগীদের না দেয়ার অভিযোগ  

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
তাড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুবিধাভোগীদের না দেয়ার অভিযোগ  

কিশোরগঞ্জের তাড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিতরণ না করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার ধলা ইউনিয়নের কাওয়াখালী বাজারে মাহবুবুর রহমান মহব্বতের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার পয়েন্টটি বন্ধ থাকায় সুবিধাভোগীরা খালি হাতে বাড়ি ফিরছেন। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিতরণের কথা থাকলেও ডিলার মাহবুবুর রহমান মহব্বত চাল বিতরণ না করে দোকান বন্ধ রেখেছে। সুবিধাভোগীরা চাল নিতে এসে প্রতিবাদ করেও কোনো সুফল পাচ্ছে না। তারা চাল না পেয়ে বাজার থেকে বেশি দামে চাল কিনে বাড়ি ফিরছেন। কার্ডধারী অনেক সুবিধাভোগী অভিযোগের সুরে বলেন, আমরা গরিব মানুষ। ডিলার মহব্বত আমাদের বলে দিয়েছিল আজ চাল দিবে। কিন্তু দোকান বন্ধ দেখতে পেয়ে হতাশ হয়ে বাজার থেকে বেশি দামে চাল নিতে হচ্ছে আমাদের।
খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলার ধলা ইউনিয়নের কাওয়াখালী বাজারের ডিলার মাহবুবুর রহমান মহব্বত এর সাথে কথা হলে তিনি বলেন, আজ সোমবার জেলা পরিষদ নির্বাচন দেখতে উপজেলা সদরে চলে আসছি। তাই আজ চাল বিতরণ বন্ধ রেখেছি। চাল বিতরণ বন্ধের বিষয়টি আমি উপরস্থ  কর্তৃপক্ষকে জানিয়েছি।
ট্যাগ অফিসার উত্তর সেকান্দর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দেবনাথ বলেন, ডিলার মাহবুবুর রহমান মহব্বত সে চাল বিতরণ না করায় আমি চলে আসছি। সে চাল বিতরণ না করলে সুবিধাভোগীদের আমি কোথায় থেকে চাল দেব।
তাড়াইল উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক  কর্মকর্তা সাইদুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা ধলা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মাহবুবুর রহমান মহব্বত চাল বিতরণ না করে দোকান বন্ধ রাখার বিষয়ে আমার সাথে কোনো কথা বলে নাই।
বিষয়টি আমি আপনার মাধ্যমেই জানতে পারলাম, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com