বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

শেখ রাসেল দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
শেখ রাসেল দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী। এছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আফরোজা সুমি, আইন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় আলোচকগণ শেখ রাসেলের স্মৃতিচারণ করে তার জীবনের উপর আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, সহকারী অধ্যাপক মনিশ সরকার, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আল মুরসালিন স¤্রাট, মাহবুবা, আইন বিভাগের সহকারি অধ্যাপক মনজুরুল ইসলাম, লাকী আক্তার, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহমেদ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com