শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আবারও ৫ বছরের জন্য ক্ষমতায় শি জিনপিং

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
আবারও ৫ বছরের জন্য ক্ষমতায় শি জিনপিং

চীনের কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী সমাবেশ শেষে শনিবার আগামী ৫ বছরের জন্য দেশটির নেতৃত্বে নির্বাচিত হয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যা দেশটির গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা নেতা মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী শাসক হিসাবে তার স্থানকে মজবুত করবে।

বেইজিংয়ে সপ্তাহব্যাপী সমাবেশের শেষে, শনিবার আবারও ৫ বছরের জন্য কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ফোরাম পলিটব্যুরা স্ট্যান্ডিং কমিটির (পিএসসি) প্রধান হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চীনের ক্ষমতাসীন দলের পলিটব্যুরা স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল অনুমোদন করেছে। যেখানে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংসহ অনেক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন, যা শিকে নতুন মিত্র নিয়োগের অনুমতি দিয়েছে।

কমিউনিস্ট শাসিত চীনের সংবিধান অনুযায়ী, পার্টির ২৫ সদস্যবিশিষ্ট পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধানই দেশটির রাষ্ট্রপতি হন। শি জিনপিং তৃতীয় বারের মতো এই কমিটির প্রধান হওয়ায় নিশ্চিতভাবেই আরও ৫ বছর চীনের রাষ্ট্রপতি থাকছেন তিনি।

তবে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধান নির্বাচিত হলেও এই কমিটির বাকি সদস্যরা শনিবার নির্বাচিত হননি। রোববার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের ভোটে নির্বাচিত হবেন পলিটব্যুরো সদস্যরা।

এদিকে সম্মেলনের শেষ দিনে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সম্মেলনস্থল গ্রেট হল অফ দ্য পিপলে সম্মেলন চলাকালীন সময়ে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সমাপনী অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়। যদিও এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স একটি ভিডিও টুইট করেছে। তাতে দেখা যাচ্ছে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে চেয়ার থেকে তুলে বাইরে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কমিউনিস্ট পার্টির মহাসম্মেলনে হলের দু’জন স্বেচ্ছাসেবক হু-কে বের করে নিয়ে যান।

এই ভিডিও সামনে আসতেই চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। হু ছিলেন শি জিনপিংয়ের আগের চীনা প্রেসিডেন্ট। তার বয়স ৭৯ বছর। কৌতূহল তৈরি হয়েছে, নিজের তৃতীয় মেয়াদ পাকা করার কিছুক্ষণ আগে কি হু জিন তাওকে বের করে দেয়া হল শি জিনপিংয়ের নির্দেশেই। যদিও অনেকের মতে, পার্টি কংগ্রেস উদ্বোধনের দিনও হু কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। হতে পারে এদিনও তেমন কিছু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com