বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

দ্বিতীয় বারের মতো বিটিইএ বর্ষসেরা রন্ধন শিল্পীর সম্মাননা পেলেন মেধা

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
দ্বিতীয় বারের মতো বিটিইএ বর্ষসেরা রন্ধন শিল্পীর সম্মাননা পেলেন মেধা

গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় যাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন – বিটিইএ আয়োজিত অনুষ্ঠানে তাকে বিএসসি ইন ফুড ইন্জিনিয়ারিং এর স্টুডেন্ট ও উদ্যোক্তা হিসেবে ওই সম্মাননা দেয়া হয়।

টানা ২য় বারের মত বর্ষসেরা রন্ধন শিল্পী সম্মাননা ২০২২ পেয়েছেন বেসরকারি নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল (এনপিআই) ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র শিক্ষার্থী মারজানা ইসলাম মেধা।

সংগঠনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক জনাব এম জে আর নাছির মজুমদার।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জন্ম নেওয়া মেধা বর্তমানে মেধা বিএসসি (ফুড ইঞ্জিনিয়ারিং) নিয়ে এনপি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশে পড়াশোনা করছেন।

এছাড়া মেধা প্রফেশনাল কুকিং একাডেমি (পিসিএ)তে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কুকিং এ লেভেল ওয়ান এবং টু শেষ করেছেন। এছাড়া,সুইজারল্যান্ড এর একটি বিশ্ববিদ্যালয় থেকে হেজাপ এন্ড হায়েজ এর শর্ট কোর্স সম্পন্ন করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে Medha’s Food Corner. নামে অনলাইনে হোমমেড ফুডের বিজনেস শুরু করেন মেধা। ইচ্ছে শক্তি কাজে লাগিয়ে নতুন উদ্যমে পথচলা শুরু হয়। মারজানা ইসলাম মেধা বিটিইএ বর্ষসেরা রন্ধন শিল্পী এওয়ার্ড ২০২১, বিসিক এসএমই উদ্যোক্তা সম্মাননা ২০২২ পেয়েছেন মেধা, বিটিইএ বর্ষসেরা রন্ধন শিল্পী এওয়ার্ড ২০২২ অর্জন করেছেন এই  রন্ধন শিল্পী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com