রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, বাল্কহেড জব্দ তিনজনের কারাদন্ড

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, বাল্কহেড জব্দ তিনজনের কারাদন্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় একটি বালু ভর্তি বাল্কহেড জব্দ করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার উলুসারা গ্রামের মো. আবদুল আলীর ছেলে মো. মিলন মিয়া (৫০), ময়মনহিংসের গফরগাঁও উপজেলার চাকুয়া গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে শামীম (২৭) ও একই জেলা ও উপজেলার উরসাই গ্রামের মো. সোবান মিয়ার ছেলে বকুল (২৮)।

জানা যায়, উপজেলার ব্রহ্মপুত্র নদের দক্ষিণ চরটেকী ও চরপাড়াতলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে খনন যন্ত্র দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে আসছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এতে চর এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ফলে আবাদী জমিসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে বালু ভর্তি একটি বাল্কহেডসহ তিনজন শ্রমিককে আটকের পর তাদের বিরুদ্ধে কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার বলেন, মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় তাদেরকে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এর আগেও এই নদ থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের ধরে জেল জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com