বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

অর্থনীতি স্বাভাবিক করতে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্ববান অর্থমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
অর্থনীতি স্বাভাবিক করতে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্ববান অর্থমন্ত্রীর

বিশ্ব অর্থনীতি স্বাভাবিক করতে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্ববান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, মানবতার স্বার্থে বিশ্ব অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে মানবজাতির কল্যাণ নিশ্চিত করতে হবে। বিশ্ব অর্থনীতি স্বাভাবিক করতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সব দেশই এই মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি, যার বেশিরভাগই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ইত্যাদির কারণে উদ্ভূত।

মন্ত্রী বলেন, আজকের সভার মূল ইস্যু ‘সংকটপ্রবণ বিশ্বে অবকাঠামোতে অর্থায়ন’ অত্যন্ত সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ। কেননা বিশ্ব সম্প্রদায়, উন্নত থেকে উন্নয়নশীল সব দেশই এই মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি, যার বেশিরভাগই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ইত্যাদির কারণে উদ্ভূত।

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক কর্তৃক বাংলাদেশকে প্রদত্ত সাম্প্রতিক বাজেট সহায়তা এবং ভ্যাকসিন সহায়তার বিষয়টি উল্লেখ করে এআইআইবিকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সরকার দক্ষতার সঙ্গে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে। বিগত অর্থবছরে ৭ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনীতি পূর্বের ধারাবাহিকতায় ফিরে আসছে। বর্তমানের চলমান চ্যালেঞ্জগুলোকে আমলে নিয়েই বাংলাদেশ উন্নয়নের পথে রয়েছে। বাংলাদেশের লক্ষ্য ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল এবং ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়া। এসব লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের আর্থ-সামাজিক এবং ভৌত অবকাঠামোতে বিনিয়োগের জন্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ সব উন্নয়ন সহযোগীর সমর্থন প্রয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com