বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মাকে ভরণপোষণ না দেওয়ায় স্ত্রীসহ সরকারি চাকরিজীবী ছেলে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
মাকে ভরণপোষণ না দেওয়ায় স্ত্রীসহ সরকারি চাকরিজীবী ছেলে গ্রেপ্তার

ঝিনাইদহে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। এ মামলায় ছেলে সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্যাপারীপাড়া এলাকার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল্লাহ ঝিনাইদহ পিটিআইর ইন্সট্রাক্টর বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনকে দীর্ঘদিন ভরণপোষণ দেন না। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেন।

ওসি আরও জানান, আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ এবং তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ।

মা জহুরা খাতুন বলেন, আমার হার্টে ব্লক। ছেলে ও ছেলের বউ আমাকে ঠিকমতো খেতে দেয় না। আমার শরীর খুব খারাপ, ডাক্তারের কাছেও নিয়ে যায় না। আমি কিছু বললে তারা আমাকে মারধর করে। তাদের অত্যাচার আমি মেনে নিতে পারছি না। আমার স্বামী নেই। ৩৩ বছর ধরে কষ্ট করে ছেলেকে লেখাপড়া করিয়ে বড় করেছি। আমি তার টাকা নিই না। আমার টাকাতেই আমাকে ডাক্তার দেখাবে, তবুও ডাক্তারের কাছে নেয় না। আমি চাই, আমার ছেলে আমাকে দেখাশোনা করুক। একটু খেতে দিক আমাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com