‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় র্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান বেলাল’সহ আইনজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
র্যালি শেষে সকাল ১১ টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে বিকেলে পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।