বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মৌলভীবাজারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা 

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা 
মৌলভীবাজারে দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মো. হোসাইন আহমেদের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের আক্রমণে গুরুতর আহত হয়ে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন তিনি।
শনিবার (২৯ অক্টোবর)আনুমানিক রাত নয়টার দিকে মৌলভীবাজার শহরে পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে একটি কার ও তিনটি মোটর সাইকেল যোগে এসে তাকে এলোপাতাড়ি ভাবে আগাত করে রাস্তায় ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা। 
সাংবাদিক হোসাইন আহমদ জানান, ‘তিনি তার ব্যক্তিগত অফিস থেকে মোটরসাইকেল যোগে ট্রেইলারের দোকানে  যাচ্ছিলেন। এই সময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি সাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে পেছন থেকে ১টি কার ও দুইটি মোটরসাইকেল যোগে এসে দুইদক  আটক করে রাখে। পরে কার থেকে দেশীয় অস্ত্র বের করে সন্ত্রাসীরা পিটাতে থাকে। এক পর্যায়ে স্থানীয় কিছু লকজন আসলে তাদের দেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
আহত অবস্থায় তিনি পড়ে তাকলে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। 
তিনি আরও বলেন, হামলাকারীদের শনাক্ত করতে পারেননি, যার ফলে তাৎক্ষণিকভাবে সন্ত্রাসীদের নাম পরিচয় জানা যায় নি।
তবে তিনি আরও বলেন, কি কারণে আমার উপর এই হামলা হলো আমি জানিনা, তবে দুর্নীতি বিরোধী অনেক নিউজ করায় আমার উপর অনেকে ক্ষিপ্ত আছে, এদের একটা অংশই হয়তো এই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com