মৌলভীবাজারে দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মো. হোসাইন আহমেদের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের আক্রমণে গুরুতর আহত হয়ে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন তিনি।
শনিবার (২৯ অক্টোবর)আনুমানিক রাত নয়টার দিকে মৌলভীবাজার শহরে পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে একটি কার ও তিনটি মোটর সাইকেল যোগে এসে তাকে এলোপাতাড়ি ভাবে আগাত করে রাস্তায় ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা।
সাংবাদিক হোসাইন আহমদ জানান, ‘তিনি তার ব্যক্তিগত অফিস থেকে মোটরসাইকেল যোগে ট্রেইলারের দোকানে যাচ্ছিলেন। এই সময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি সাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে পেছন থেকে ১টি কার ও দুইটি মোটরসাইকেল যোগে এসে দুইদক আটক করে রাখে। পরে কার থেকে দেশীয় অস্ত্র বের করে সন্ত্রাসীরা পিটাতে থাকে। এক পর্যায়ে স্থানীয় কিছু লকজন আসলে তাদের দেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
আহত অবস্থায় তিনি পড়ে তাকলে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, হামলাকারীদের শনাক্ত করতে পারেননি, যার ফলে তাৎক্ষণিকভাবে সন্ত্রাসীদের নাম পরিচয় জানা যায় নি।
তবে তিনি আরও বলেন, কি কারণে আমার উপর এই হামলা হলো আমি জানিনা, তবে দুর্নীতি বিরোধী অনেক নিউজ করায় আমার উপর অনেকে ক্ষিপ্ত আছে, এদের একটা অংশই হয়তো এই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।