বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ছিটানো হচ্ছে মশার ঔষধ

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ছিটানো হচ্ছে মশার ঔষধ
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির মাধ্যমে ছিটানো হচ্ছে মশার ঔষধ।
সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার শ্রীমঙ্গল পৌরসভার ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মেশিন দিয়ে মশার ঔষধ ছিটাচ্ছে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে উপস্থিত থেকে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা গেছে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হানিফ চৌধুরী।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু গত (২৬ অক্টোবর) শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন। এখন আমরা ওনার নির্দেশে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটাচ্ছি।
.
তিনি আরও বলেন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com