কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩১ অক্টোবর দুপুর ২টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু।
উপজেলা পরিষদ চেয়্যারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন, জেলা পরিষদ সদস্য একেএস জামান সম্রাট, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানাসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এ সময় প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদেরকে সরকারের উন্নয়মূলক কর্মকান্ডগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য পরামর্শমূলক দিক নির্দেশনা দেন।
সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সন্তুষ্টি প্রকাশ করেন সভার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু।