রাত ৮টার পর দোকান খোলা রেখে বিদ্যুৎ সাশ্রয়ের আইন অমান্য করায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজার ব্যাবসায়ীদেরকে ১৮৬০ দণ্ডবিধির ১৮৮ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার ৩১ অক্টোবর রাত ৮ টার পর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাস এ কোর্ট পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির শাহ আলম।
তাড়াইল সদর বাজারের মোবাইল, মনোহারী ও স্টেশনারি দোকানদার মোট ১০ জনকে ১০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী ১০জন হল, সদর বাজার আছিয়া প্লাজার মোবাইল মার্কেটের দোকানদার আশরাফ উদ্দীন, নাঈম ইসলাম, উবায়দুল হক, মিঠু সরকার। মনোহারি ও স্টেশনারি ব্যাবসায়ীগণ হলেন, আশিষ পাল, সুমন দেবনাথ, নয়ন মিয়া, আবু সাইদ খান, হৃদয় মিয়া ও রাহুল মিয়া।
উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাস বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮ টার পর সব ধরনের দোকান বন্ধ রাখতে হবে। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।