মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
তাড়াইলে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

রাত ৮টার পর দোকান খোলা রেখে বিদ্যুৎ সাশ্রয়ের আইন অমান্য করায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজার ব্যাবসায়ীদেরকে ১৮৬০ দণ্ডবিধির ১৮৮ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার ৩১ অক্টোবর রাত ৮ টার পর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাস এ কোর্ট পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির শাহ আলম। 

তাড়াইল সদর বাজারের মোবাইল, মনোহারী ও স্টেশনারি দোকানদার মোট ১০ জনকে ১০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী ১০জন হল, সদর বাজার আছিয়া প্লাজার মোবাইল মার্কেটের দোকানদার আশরাফ উদ্দীন, নাঈম ইসলাম, উবায়দুল হক, মিঠু সরকার। মনোহারি ও স্টেশনারি ব্যাবসায়ীগণ হলেন, আশিষ পাল, সুমন দেবনাথ, নয়ন মিয়া, আবু সাইদ খান, হৃদয় মিয়া ও রাহুল মিয়া।

উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাস বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮ টার পর সব ধরনের  দোকান বন্ধ রাখতে হবে। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com