প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য কিশোরগঞ্জে পাকুন্দিয়া জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবস টি উপলক্ষে র্যালি আলোচনা সভা,যুব ঋনের চেক ও প্রশিক্ষনাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।পাকুন্দা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবস টি উপলক্ষে মঙ্গলবার(১নভেম্বর)সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে পরিষদ সভাক কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুজ্জামানের পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, চরফরাদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদিন, সফল যুব আত্মকর্মী মোহাম্মদ বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।