স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্কুল পর্যায়ে ৫ থেকে ১১ বছরের শিশুদের মাঝে করোনার টিকাদান কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৮১ জন শিক্ষার্থীকে করোনা টিকা দেয়া হয়েছে।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসাইন বলেন, করোনার এ টিকা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এটি পরীক্ষা-নিরীক্ষা করার পরই শিশুদের শরীরে প্রয়োগ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাচ্চাদের জন্য টিকা সহজলভ্য করে দিয়েছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক বেশির ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। শিশুদের টিকার আওতায় নিয়ে আসা শুরু হয়েছে।
তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ।