বিভিন্ন জাতের ৫ টি পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া নামে এক ব্যাক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) ২০১২ আইনে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, র্যাব ৯ ও সাংবাদিকবৃন্দ।
এসময় পাখি ও পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত ৫ টি পাখির মধ্যে জীবিত ৪টি পাখিকে সবার সামনে অবমুক্ত করা হয় এবং পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে বিনস্ট করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, সন্দীপ তালুকদার।