বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁ সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
নওগাঁ সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর
সরাদেশের বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদের নিয়ে নওগাঁ সাহিত্য পরিষদ এর দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর।
শনিবার দুপুরে শহরের কাজীর মোড়ে সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি হাবিব রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গবেষক, ইতিহাসজ্ঞ ড.মোহাম্মদ শামসুল আলম, কবি শাহীন খন্দকার, সহসভাপতি অরিন্দম মাহমুদ, রবিউল মাহমুদ, অনিন্দ্য তুহিন, সাধারন সম্পাদক আশরাফুল নয়ন, নির্বাহী সদস্য খান মোঃ নৌফেল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ নাসির সহ অন্যান্যরা।
সভায় সম্মেলনের প্রস্তুতিমূলক বিভিন্ন আলোচনা সহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংগঠনের মূখপত্র লিটল ম্যাগাজিন বৈকুন্ঠ প্রকাশের সিদ্ধান গৃহীত হয়।
উল্লেখ্য প্রতি বছর নওগাঁ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আয়োজিত সাহিত্য সম্মেলনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা হতে শতাধীক বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদ অংশ গ্রহন করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com