বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা উৎসব মঙ্গলবার

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা উৎসব মঙ্গলবার
মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ৮ নভেম্বর মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজন আর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলা। মণিপুরি অধ্যুষিত জনপদ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে মঙ্গলবার সকাল থেকে শুরু করে রাতভর জমকালো আয়োজনে নানা কর্মসূচিতে উদযাপিত হবে এ অনুষ্ঠান।
রাসলীলা উৎসব উপলক্ষে লোকে লোকারন্য হয়ে উঠবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিঁববাজারের জোড়ামন্ডপ এলাকা। রাখাল নৃত্যের মাধ্যমে শুরু হবে এ মহারাসলীলার উৎসব। পাশাপাশি একই উপজেলার আদমপুরে মৈতৈই মণিপুরি সম্প্রদায় সানা ঠাকুর মন্দিরেও এ রাস উৎসব উদযাপন করবে।
বুধবার ঊষালগ্নে শেষ হবে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। উৎসব উপলক্ষে উভয় স্থানে বসবে বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হবে কমলগঞ্জের মণিপুরি জনপদ।
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা উৎসব মঙ্গলবার
মহারাসলীলা সেবা সংঘের সাধারন সম্পাদক শ্যাম সিংহ জানান, ‘এবারে মাধবপুর জোড়া মন্ডপে ১৮০তম মহারাসলীলা অনুষ্ঠিত হবে ও অন্যদিকে আদমপুরে হবে ৪০তম রাস উৎসব। সকাল ১১টা আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে পরদিন ব্রাম্মমূহুর্ত পর্যন্ত। ইতোমধ্যেই রাসোৎসব আনন্দময় করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।পাশাপাশি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে একইদিন তিনি জানান, উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাসলীলা অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com